পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পৌর নাগরিকদের দৈনন্দিন বিভিন্ন রকম পরিষেবা ঘরে বসে পাওয়ার জন্য পুরাতন মালদায় স্থাপন করা হল নগর জীবিকা কেন্দ্র। মঙ্গলবার পুরাতন মালদা রাজীব গান্ধী মার্কেটে নগর জীবিকা কেন্দ্রের অফিসটি উদ্বোধন করা হয়। এদিন এই অফিসের উদ্বোধন করেন সদর মহকুমা শাসক সিয়াদ এন, এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদার চেয়ার ম্যান কার্তিক ঘোষ, পুরাতন মালদার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার সহ ২০০ জন কারিগর যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে। বাড়ির যে কোন সমস্যা যেমন কল মিস্ত্রি ,ইলেকট্রিক ঠিক, গ্যাস বুক এই সমস্ত কাজে পরিসেবা এই কেন্দ্রের মাধ্যমে পাওয়া যাবে।
পুরাতন মালদার চেয়ার ম্যান কার্তিক ঘোষ জানান, এই সেলস পরিসেবার মাধ্যেমে সাধারন মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। বিভিন্ন বিষয়ে এই কেন্দ্র থেকে তথ্য সংগ্রহণ করা যাবে ৩০ রকম কাজের তালিকা রয়েছে এই কেন্দ্রে বলে জানান তিনি।
মালদা